ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান নকল ও ভেজাল খাদ্যদ্রব্য ও প্রসাধনী জব্দ

জামালপুর সদর উপজেলা ও শহরে বিভিন্ন অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১৪. আজ মঙ্গলবার ৭/৯/২০২১ তারিখ সারা দিন ব্যাপী র‌্যাব ও প্রশাসনের যৌথভাবে এ অভিযান পরিচালনা করে,  তারা বিপুল পরিমান খাদ্যদ্রব্য ও দৈনদিন ব্যবহারিক বিভিন্ন পন্যদ্রব্য জব্দ করেন।  অভিযানে অংশ নেন জামালপুর সদর উপজেলা এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রুনা (সহকারী কমিশনার ভূমি) , র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহা সহ র‌্যাব-১৪ সদস্যরা। 


এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার সকালে ১০ টার দিকে, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারার নকল ভোজ্য পন্য উৎপাদন ও সংরক্ষনের দায়ে ভাম্যমান আদালতের মাধ্যমে, শহরের বিসিক শিল্পনগরীর  জান্নাত বেকারীর স্বাত্বধিকারীর ফারুক আহম্মেদ (২৭) কে ও নূর জাহান বেকারীর স্বাত্বধিকারীর হুমারুন কবির দুজনকেই ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন। 


পরে রানাগাছা ইউনিয়নের কালীন এলাকায় থেকে বিকালে, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারার নকল ভোজ্য পন্য উৎপাদন ও সংরক্ষনের দায়ে ভাম্যমান আদালতের মাধ্যমে বানারের পাড় এলাকার আমিনুর ইসলামের পুত্র হামিদুল ইসলামকে (৩৮) ও কালীন এলাকার সাইফুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম (৫২) উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন। এ সময় তারা জানান, জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে, প্রতিনিয়ত এমন অভিযান পরিচালিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑